betarbanglabd@gmail.com +৮৮০২-৪৪৮১৩০৫৩
Logo

বেতার প্রকাশনা

শব্দের সীমা পেরিয়ে—ত্রিমাত্রিক বাংলাদেশ বেতার

বেতার সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন

7/22/2026 13 বার দেখা হয়েছে Betar Bangla Publications
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন

গত ০২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ বেতারের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার, ঢাকা’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ।


অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতি: মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব শাহনাজ বেগম, অতি: মহাপরিচালক (বার্তা) জনাব মুহাম্মদ শরীফুল কাদের, অতি: প্রধান প্রকৌশলী জনাব প্রবাল কান্তি দাশ, বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীবৃন্দ অংশগ্রহন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।


বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, উৎপাদনমুখী অর্থনীতি তথা সবুজ বিপ্লব, গণমাধ্যমের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ক্ষেত্রে শহীদ জিয়ার অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্নকে বাস্তবপায়ন করার জন্য সবাই মিলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


দোয়া মাহফিলে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব ক্বারী মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সৈয়দ জাহিদুল ইসলাম।

আপনার অনুভূতি জানান
সংবাদটি শেয়ার করুন