betarbanglabd@gmail.com +৮৮০২-৪৪৮১৩০৫৩
Logo

বেতার প্রকাশনা

শব্দের সীমা পেরিয়ে—ত্রিমাত্রিক বাংলাদেশ বেতার

লেখক নির্দেশিকা (Author Guidelines)

লেখক নির্দেশিকা (Author Guidelines)

বেতার বাংলা বাংলাদেশ বেতারের সরকারি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী। আমরা মানসম্মত, মৌলিক এবং সৃজনশীল রচনা প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ও প্রতিষ্ঠিত সকল লেখককে স্বাগত জানাই।

গ্রহণযোগ্য লেখা:
  • প্রবন্ধ
  • কবিতা
  • গল্প
  • তরুপল্লব (শিশু-কিশোর সাহিত্য)
  • স্মৃতিকথা
  • ভ্রমণকাহিনি
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নিবন্ধ
  • বাংলাদেশ বেতার ও সম্প্রচার বিষয়ক গবেষণাধর্মী লেখা
লেখা জমা দেওয়ার নিয়ম:
  • লেখাটি অবশ্যই মৌলিক, অপ্রকাশিত এবং লেখকের নিজস্ব রচনা হতে হবে।
  • একই লেখা অন্য কোনো পত্রিকা বা মাধ্যমে প্রকাশিত বা বিবেচনার জন্য পাঠানো থাকতে পারবে না।
  • লেখা বাংলা ইউনিকোডে (Unicode) টাইপ করা থাকতে হবে।
  • বানান ও ভাষা বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ করা বাঞ্ছনীয়।
  • লেখার সঙ্গে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি (সর্বোচ্চ ১০০ শব্দ) এবং একটি সাম্প্রতিক ছবি (ঐচ্ছিক) সংযুক্ত করা যেতে পারে।
শব্দসীমা:
বিভাগপ্রস্তাবিত শব্দসংখ্যা
প্রবন্ধ১,২০০–২,৫০০ শব্দ
গল্প১,৫০০–৩,০০০ শব্দ
কবিতাসর্বোচ্চ ৮০ লাইন
তরুপল্লব৫০–১,২০০ শব্দ
স্মৃতিকথা১,০০০–২,০০০ শব্দ
ভ্রমণকাহিনি১,০০০–২,০০০ শব্দ
বই আলোচনা৮০০–১,৫০০ শব্দ
সম্পাদকীয় & কপিরাইট নীতি:
  • প্রতিটি লেখা সম্পাদকীয় বোর্ড কর্তৃক পর্যালোচনা করা হবে। সম্পাদকীয় বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • লেখক তার লেখার কপিরাইটের মালিক থাকবেন, তবে বাংলাদেশ বেতারকে প্রকাশের অনুমতি প্রদান করবেন।