betarbanglabd@gmail.com +৮৮০২-৪৪৮১৩০৫৩
Logo

বেতার প্রকাশনা

শব্দের সীমা পেরিয়ে—ত্রিমাত্রিক বাংলাদেশ বেতার

বেতার সংবাদ

ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

7/22/2026 7 বার দেখা হয়েছে Betar Bangla Publications
ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত ২০ মে ২০২৬ তারিখে বাংলাদেশ বেতারের উদ্যোগে "ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) জনাব মো: ইয়াসিন।


বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করা করেন অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) জনাব মুহাম্মদ শরীফুল কাদের। বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে মূখ্য আলোচক ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকার্তা জনাব সৈয়দ আবদাল আহমদ। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব শাহনাজ বেগম এবং প্রধান প্রকৌশলী জনাব মুনীর আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ সেমিনারের বিষয়বস্তু প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচকবৃন্দ এবং প্রধান অতিথি সেগুলো আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ বেতারের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গবেষণা'র ওপর জোর দেন। বর্তমান সরকার শিঘ্রই নিউ মিডিয়া নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ বেতার এর সুচিন্তিত মতামত পেশ করার নির্দেশনা দেন। বাংলাদেশ বেতার যদি এমন একটি কর্মপরিকল্পনা তৈরী করতে পারে যেটা বেতারের ডিজিটাল রুপান্তরে অবদান রাখতে পারবে সেক্ষেত্রে মন্ত্রণালয় সবরকম সহযোগিতা করবে বলে তিনি আশ^াস দেন। সময়ের পরিবর্তনে মিডিয়াকে খাপ খাইয়ে নেয়ার পরিকল্পনা সংশ্লিষ্ট সকলের থাকা দরকার বলে বিনি অভিমত ব্যক্ত করেন। সেমিনারে মূখ্য আলোচক প্রধান তথ্য কর্মকর্তা জনাব সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও সংবাদসমুহ আরও সময়োপযোগী ও সহজে শোনা যায় সে ব্যবস্থা গ্রহনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব ক্বারী মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সৈয়দ জাহিদুল ইসলাম।

আপনার অনুভূতি জানান
সংবাদটি শেয়ার করুন