betarbanglabd@gmail.com +৮৮০২-৪৪৮১৩০৫৩
Logo

বেতার প্রকাশনা

শব্দের সীমা পেরিয়ে—ত্রিমাত্রিক বাংলাদেশ বেতার

বেতার সংবাদ

উপ মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব মোঃ আরিফুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

7/22/2026 15 বার দেখা হয়েছে Betar Bangla Publications
উপ মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব মোঃ আরিফুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

গত ২০ মে ২০২৬ তারিখে বাংলাদেশ বেতার, ঢাকা’র অডিটোরিয়মে উপ মহাপরিচালক(অনুষ্ঠান) জনাব মোঃ আরিফুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তিনি ১৯৬৭ সালের ৯ মে ফরিপুরের নগরকান্দা উপজেলার বাণেশ^রদী গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহন করেন। তিনি বিসিএস (তথ্য) ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ১৫ নভেম্বর ১৯৯৫ তারিখে অনুষ্ঠান সংগঠক হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ও ইউনিটে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) হিসেবে দায়িত্বপালনশেষে অবসর গ্রহন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক এবং প্রোগ্রাম ম্যনেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে ব্র্যাক বিশ^বিদ্যালয় থেকে এমএজিডি ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) জনাব মুহাম্মদ শরীফুল কাদের, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব শাহনাজ বেগম এবং প্রধান প্রকৌশলী জনাব মুনীর আহমদ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

সবংর্ধণা অনুষ্ঠানে বক্তাগণ তাঁর সঙ্গে কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহীদ তাঁকে ও তাঁর পরিবার সদস্যদের সুস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (নিউ মিডিয়া) জনাব ড. মোঃ হারুন অর রশীদ এবং আঞ্চলিক পরিচালক জনাব তানিয়া খান।

আপনার অনুভূতি জানান
সংবাদটি শেয়ার করুন