লেখক নির্দেশিকা (Author Guidelines)
লেখক নির্দেশিকা (Author Guidelines)
বেতার বাংলা বাংলাদেশ বেতারের সরকারি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী। আমরা মানসম্মত, মৌলিক এবং সৃজনশীল রচনা প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ও প্রতিষ্ঠিত সকল লেখককে স্বাগত জানাই।
গ্রহণযোগ্য লেখা:
- প্রবন্ধ
- কবিতা
- গল্প
- তরুপল্লব (শিশু-কিশোর সাহিত্য)
- স্মৃতিকথা
- ভ্রমণকাহিনি
- সাক্ষাৎকার
- বই আলোচনা
- সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নিবন্ধ
- বাংলাদেশ বেতার ও সম্প্রচার বিষয়ক গবেষণাধর্মী লেখা
লেখা জমা দেওয়ার নিয়ম:
- লেখাটি অবশ্যই মৌলিক, অপ্রকাশিত এবং লেখকের নিজস্ব রচনা হতে হবে।
- একই লেখা অন্য কোনো পত্রিকা বা মাধ্যমে প্রকাশিত বা বিবেচনার জন্য পাঠানো থাকতে পারবে না।
- লেখা বাংলা ইউনিকোডে (Unicode) টাইপ করা থাকতে হবে।
- বানান ও ভাষা বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ করা বাঞ্ছনীয়।
- লেখার সঙ্গে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি (সর্বোচ্চ ১০০ শব্দ) এবং একটি সাম্প্রতিক ছবি (ঐচ্ছিক) সংযুক্ত করা যেতে পারে।
শব্দসীমা:
| বিভাগ | প্রস্তাবিত শব্দসংখ্যা |
|---|---|
| প্রবন্ধ | ১,২০০–২,৫০০ শব্দ |
| গল্প | ১,৫০০–৩,০০০ শব্দ |
| কবিতা | সর্বোচ্চ ৮০ লাইন |
| তরুপল্লব | ৫০–১,২০০ শব্দ |
| স্মৃতিকথা | ১,০০০–২,০০০ শব্দ |
| ভ্রমণকাহিনি | ১,০০০–২,০০০ শব্দ |
| বই আলোচনা | ৮০০–১,৫০০ শব্দ |
সম্পাদকীয় & কপিরাইট নীতি:
- প্রতিটি লেখা সম্পাদকীয় বোর্ড কর্তৃক পর্যালোচনা করা হবে। সম্পাদকীয় বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
- লেখক তার লেখার কপিরাইটের মালিক থাকবেন, তবে বাংলাদেশ বেতারকে প্রকাশের অনুমতি প্রদান করবেন।